মৃতদেহ অদল বদলের ঘটনায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে উত্তেজনা
দি নিউজ লায়ন; মৃতদেহ অদল বদলের ঘটনায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে উত্তেজনা। ক্ষোভে ফেটে পড়লেন মৃতের আত্মীয়রা।ধানবাদের নিরসার বাসিন্দা ২৪ ফেব্রুয়ারী স্নায়ুরোগ নিয়ে চম্পাই মাজি (৫৫) দুর্গাপুরের শোভাপুরে আই. কিউ সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল,বুধবার বেলার দিকে মৃত্যু হয় চম্পাই মাজির, মৃতদেহ হাসপাতালে মর্গে রাখা হয়।আজ সকালে বাড়ির লোক মৃতদেহ মর্গ থেকে নিয়ে যায়।
অপরজন সরস্বতী পুজোর আগে ব্রেনের সমস্যা নিয়ে আই. কিউ সিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের লাউদোহার ইছাপুরের বাসিন্দা পরেশ সামন্ত (৭৮) বুধবার আই.কিউ হাসপাতালে মৃত্যু হয় পরেশ সামন্তর। রাখা হয় মর্গে। আজ বাড়ির লোক মৃতদেহ নিয়ে যায়।
এরপর শুরু হয় নাটক। দুই পরিবারের হাতে হাসপাতালের তরফে মৃতদেহ তুলে দেওয়া হয়, কিন্তু লাউদোহার ইছাপুরের পরেশ সামন্তর জায়গায় তার পরিবারের হাতে ধানবাদের নিরসার চম্পাই মাজির মৃতদেহ দিয়ে দেওয়া হয়।
আর ধানবাদের চম্পাইয়ের পরিবারের হাতে দেওয়া হয় লাউদোহার পরেশ সামন্তর মৃতদেহ।
পরেশ সামন্তর মৃতদেহ ত্রিবেণীতে সৎকার করতে গিয়ে তার পরিবার দেখেন মৃতদেহ অন্য কারোর।ততক্ষনে লাউদোহার পরেশ সামন্তর মৃতদেহ পৌঁছে গেছে ধানবাদে। এরপরই বাঁধে বিপত্তি।
অভিযোগ, আই. কিউ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতায় এই কাজ হয়েছে, শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে ক্ষোভ। তড়িঘড়ি দুর্গাপুরের আই. কিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়াতে দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মেটাতে যায়, কিন্তু ততক্ষনে সবকিছু নাগালের বাইরে বেড়িয়ে যায়। দুর্গাপুরের আই কিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ সব দায় দুই পরিবারের ওপর চাপিয়ে দেয়।
কিন্তু অভিযোগ দুই পরিবারকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি আর এতেই বাড়ে বিপত্তি বলে দুই পরিবারের অভিযোগ ।
গোটা ঘটনায় দুর্গাপুরে ব্যাপক উত্তেজনা রয়েছে। কি করে দুই পরিবারের মৃতদেহ অদল বদল হয়ে গেল তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন উঠেছে দুর্গাপুরের শোভাপুরের আই. কিউ সিটি হাসপাতালের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে।

Post a Comment